শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ফকিরহাটি বাজারে আগুনে শতাধিক দোকান ছাই, সহায়তার আহ্বান এমপির

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফকিরহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম

শুক্রবার সকালে বাজারের ফকিরহাটি পট্টিতে আগুন লাগার ঘটনায় প্রায় শতাধিক কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে দ্রুত পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন।

এদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

#অগ্নিকাণ্ড #কুড়িগ্রাম #ভুরুঙ্গামারী

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফকিরহাটি বাজারে আগুনে শতাধিক দোকান ছাই, সহায়তার আহ্বান এমপির

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফকিরহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম

শুক্রবার সকালে বাজারের ফকিরহাটি পট্টিতে আগুন লাগার ঘটনায় প্রায় শতাধিক কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে দ্রুত পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন।

এদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত