পাবনার বেড়ায় দায়ের করা চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. মাহবুবুর রহমান তোহাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পাবনা বেড়া মডেল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেড়া থানায় তোহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১)। তার বিরুদ্ধে বেআইনিভাবে পথরোধ, চাঁদা দাবি, মৃত্যুর ভয় দেখিয়ে টাকা আদায়, হত্যার উদ্দেশ্যে মারধর এবং হুমকির অভিযোগ আনা হয়েছে। মামলায় পেনাল কোডের ৩৪১, ৩৮৫, ৩৮৬, ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় অপরাধ আমলযোগ্য করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬