সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম মাস্টারকে শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃতি সন্তান, সমাজসেবক, রায়পুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম মাস্টারকে চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। তার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ আব্দুল হাকিম মাস্টারের সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার বিশ্বাস, তার দক্ষ নেতৃত্বে চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয় সফলতার নতুন উচ্চতায় পৌঁছাবে।

তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন এলাকাবাসী।

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম মাস্টারকে শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃতি সন্তান, সমাজসেবক, রায়পুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম মাস্টারকে চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। তার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ আব্দুল হাকিম মাস্টারের সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার বিশ্বাস, তার দক্ষ নেতৃত্বে চরলক্ষ্মী জনতা মাধ্যমিক বিদ্যালয় সফলতার নতুন উচ্চতায় পৌঁছাবে।

তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন এলাকাবাসী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত