বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশিদ (মামুন)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অতীতের সব মান-অভিমান ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মামুনুর রশিদ মামুন বলেন, তৃণমূলের ঐক্যই বিএনপির মূল শক্তি। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ধামইরহাটের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের কঠিন সময়গুলোতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা বিএনপির আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন উপজেলা ছাত্রদলের এই নেতা।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬