সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

রহস্যে ঘেরা নতুন গল্প

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’: প্রকাশ্যে টিজার, জমজমাট চমক

ছবি : দেব ও শুভশ্রী

অবশেষে প্রকাশ্যে এসেছে টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার। প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। টিজারজুড়ে দেব-শুভশ্রীকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে।

টিজারে প্রেম ও আবেগের পাশাপাশি রয়েছে মারকাটারি অ্যাকশনের ঝলক। বিশেষ করে কয়েদির পোশাকে দেবের উপস্থিতি গল্পের রহস্য আরও বাড়িয়েছে। টিজারের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, রোমান্স ও থ্রিলারের সঙ্গে সিনেমায় উঠে আসতে পারে প্রতিশোধের গল্পও

সামাজিক মাধ্যমে টিজার প্রকাশ করে দেব লিখেছেন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না। বছরের পর বছর দূরত্ব। প্রকাশ না পাওয়া সব আবেগ। অমীমাংসিত যত লড়াই। এখন, আমরা আবার ফিরে এসেছি একসাথে, ঠিক আগের চেয়েও ভিন্ন আমেজে।’

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন দেব। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হচ্ছে ‘দেশু ৭’। দীর্ঘ সময় পর দেব-শুভশ্রীর জুটি পর্দায় ফিরছে বলে সিনেমাটি ঘিরে আগ্রহও বাড়ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’। টিজারের পর এখন দর্শকদের অপেক্ষা সিনেমাটির ট্রেলার ও মুক্তির জন্য।

#দেশু৭ #দেবশুভশ্রী #টালিউড

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দেব-শুভশ্রীর ‘দেশু ৭’: প্রকাশ্যে টিজার, জমজমাট চমক

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

অবশেষে প্রকাশ্যে এসেছে টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার। প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। টিজারজুড়ে দেব-শুভশ্রীকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে।

টিজারে প্রেম ও আবেগের পাশাপাশি রয়েছে মারকাটারি অ্যাকশনের ঝলক। বিশেষ করে কয়েদির পোশাকে দেবের উপস্থিতি গল্পের রহস্য আরও বাড়িয়েছে। টিজারের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, রোমান্স ও থ্রিলারের সঙ্গে সিনেমায় উঠে আসতে পারে প্রতিশোধের গল্পও

সামাজিক মাধ্যমে টিজার প্রকাশ করে দেব লিখেছেন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না। বছরের পর বছর দূরত্ব। প্রকাশ না পাওয়া সব আবেগ। অমীমাংসিত যত লড়াই। এখন, আমরা আবার ফিরে এসেছি একসাথে, ঠিক আগের চেয়েও ভিন্ন আমেজে।’

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন দেব। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হচ্ছে ‘দেশু ৭’। দীর্ঘ সময় পর দেব-শুভশ্রীর জুটি পর্দায় ফিরছে বলে সিনেমাটি ঘিরে আগ্রহও বাড়ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’। টিজারের পর এখন দর্শকদের অপেক্ষা সিনেমাটির ট্রেলার ও মুক্তির জন্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত