সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভিডিও ঘিরে তদন্তের নির্দেশ

ঘুষের টাকা গুনছেন ভূমি কর্মকর্তা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ছড়িয়ে পড়া ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ নিজ কার্যালয়ের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। এ সময় তাকে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতেও শোনা যায়।

ভিডিওতে তিনি বলেন, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। ওনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ঘুষের টাকা নয়, বরং ব্যক্তিগত ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তার দাবি, অনেকেই তার কাছ থেকে টাকা ধার নেন এবং পরবর্তীতে তা ফেরত দেন।

তিনি আরও জানান, ভূমি অফিসের অন্য কর্মকর্তা ছুটিতে থাকায় বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি (মিউটেশন)সহ বিভিন্ন কাজে সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অনেক ক্ষেত্রে নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা দিতে হয় বলেও অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এর আগেও ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#ভূমি_অফিস #ফরিদপুর_সংবাদ #ঘুষের_অভিযোগ

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঘুষের টাকা গুনছেন ভূমি কর্মকর্তা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ছড়িয়ে পড়া ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ নিজ কার্যালয়ের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। এ সময় তাকে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতেও শোনা যায়।

ভিডিওতে তিনি বলেন, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। ওনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ঘুষের টাকা নয়, বরং ব্যক্তিগত ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তার দাবি, অনেকেই তার কাছ থেকে টাকা ধার নেন এবং পরবর্তীতে তা ফেরত দেন।

তিনি আরও জানান, ভূমি অফিসের অন্য কর্মকর্তা ছুটিতে থাকায় বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি (মিউটেশন)সহ বিভিন্ন কাজে সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অনেক ক্ষেত্রে নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা দিতে হয় বলেও অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এর আগেও ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত