শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

পুটিয়া ইউনিয়নে মানবিকতার দৃষ্টান্ত সচিব আলতাফ হোসেন

নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব আলতাফ হোসেন মানবিক সেবার জন্য এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শুধু অফিসকেন্দ্রিক কাজেই সীমাবদ্ধ থাকেননি; বরং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন।স্থানীয়দের মতে, তার সহজ-সরল আচরণ, আন্তরিকতা এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন এবং প্রতিটি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখছেন।পুটিয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, আলতাফ হোসেন একজন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছেন। তার সেবামূলক মনোভাব ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলছে। সচিব আলতাফ হোসেন জানান, সকলের সহযোগিতা নিয়ে পুটিয়া ইউনিয়ন পরিষদকে জেলার একটি আধুনিক ও উন্নত পরিষদে রূপান্তর করাই তার লক্ষ্য। তিনি বলেন, সেবাই আমার মূল কাজ। নিরীহ ও অসহায় মানুষের সেবার মধ্য দিয়েই জীবনের বাকি সময় কাটাতে চাই।

পুটিয়া ইউনিয়নে মানবিকতার দৃষ্টান্ত সচিব আলতাফ হোসেন