শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মানিকগঞ্জে রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার, প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন নেই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে বাড়ির অদূরে তার নিজের লাগানো একটি পেঁপে ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শামসুদ্দিন মেদুলিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ওরফে আমনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার ছিলেন।পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা পেঁপে ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।নিহতের স্ত্রী কাঞ্চনমালা বলেন, স্বামীর মৃত্যুকে ঘিরে আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে শামসুদ্দিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি আগে থেকেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা, অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে এটি পরিবারের ধারণা; মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় এবং প্রাথমিকভাবে অপরাধমূলক কোনো আলামত না পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জে রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার, প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন নেই