মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ছিনতাইচক্রের ৪ সদস্য আটক

আদাবরে ছিনতাইকারীর চাপাতি হামলায় ওসি-এসআই আহত, পাল্টা গুলিতে গুলিবিদ্ধ ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে চাপাতি হামলা ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটায় একটি চক্র। পরে তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রুবেল, আমির, কাশেম ও মো. জয়। গুলিবিদ্ধ দুজন হলেন রুবেল ও আমির।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় অভিযান জোরদার করা হয়েছে এবং ছিনতাইচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের কাজ চলছে।

#ছিনতাইচক্র #পুলিশ_অভিযান #আদাবর

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আদাবরে ছিনতাইকারীর চাপাতি হামলায় ওসি-এসআই আহত, পাল্টা গুলিতে গুলিবিদ্ধ ২

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে চাপাতি হামলা ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন। পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটায় একটি চক্র। পরে তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রুবেল, আমির, কাশেম ও মো. জয়। গুলিবিদ্ধ দুজন হলেন রুবেল ও আমির।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় অভিযান জোরদার করা হয়েছে এবং ছিনতাইচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের কাজ চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত