মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসন

মাধবপুরে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি সৈয়দ মোঃ ফয়সল

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।

এছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি হাজি গোলাপ খান, সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি এবং সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিকসহ অনেকে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আধাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খোরশেদ আলম, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এবং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘবের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

#হবিগঞ্জ #মাধবপুর #আইনশৃঙ্খলা_সভা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাধবপুরে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি সৈয়দ মোঃ ফয়সল

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত