বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

চিকিৎসা

৪০ জনের ছানি অপারেশন

গোপালগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প, ৫০০ রোগীর চিকিৎসা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। নিজড়া ইউনিয়ন-এর জাঙ্গাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মানবিক এই উদ্যোগটি গ্রহণ করে বাংলাদেশ এফসি গ্রুপ। শনিবার (৯ মে) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বাছাইকৃত ৪০ জন রোগীর ছানি অপারেশনের সম্পূর্ণ ব্যয় বহন করবে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

ক্যাম্পের উদ্যোক্তা সরদার আকিবুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে-বিদেশে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং শিক্ষাক্ষেত্রেও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

#গোপালগঞ্জ_সংবাদ #ফ্রিচিকিৎসা #চক্ষুসেবা

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প, ৫০০ রোগীর চিকিৎসা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। নিজড়া ইউনিয়ন-এর জাঙ্গাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মানবিক এই উদ্যোগটি গ্রহণ করে বাংলাদেশ এফসি গ্রুপ। শনিবার (৯ মে) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বাছাইকৃত ৪০ জন রোগীর ছানি অপারেশনের সম্পূর্ণ ব্যয় বহন করবে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

ক্যাম্পের উদ্যোক্তা সরদার আকিবুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে-বিদেশে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং শিক্ষাক্ষেত্রেও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত