রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

শুক্রবার নিয়মিত ক্যাম্প চালুর ঘোষণা

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক চিকিৎসা, সেবা পেলেন শতাধিক রোগী

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলার সাধারণ ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশেষ অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সি.অ্যান্ড.বি. বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আয়োজিত এ ক্যাম্পে মাত্র ১০০ টাকা ভিজিটে শতাধিক রোগীকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পের নেতৃত্ব দেন ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক, ট্রমা, আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. জামিল জাইদুর রহিম। তাঁর সঙ্গে আরও পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা ক্যাম্পে স্থানীয় ও আশপাশের এলাকার শতাধিক রোগীকে হাড়, জোড়া ও ট্রমাজনিত সমস্যার আধুনিক চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। চিকিৎসা নিতে আসা সানিলা গ্রামের রিকশাচালক আব্দুস সামাদ বলেন, “ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া আমার পক্ষে খুবই কঠিন। মাত্র ১০০ টাকায় এত ভালো চিকিৎসা পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি।”

রহিমা খাতুন নামে এক প্রবীণ রোগী বলেন, এত কম খরচে বাড়ির কাছেই চিকিৎসা নিতে পেরে আমরা খুবই খুশি। এ ধরনের ক্যাম্প নিয়মিত হওয়া উচিত।

রোগীদের ব্যাপক আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. মো. জামিল জাইদুর রহিম জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এই উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। স্বল্প ব্যয়ে নিজ এলাকাতেই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

#স্বাস্থ্যসেবা #বেড়া #পাবনা_খবর

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক চিকিৎসা, সেবা পেলেন শতাধিক রোগী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলার সাধারণ ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশেষ অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সি.অ্যান্ড.বি. বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আয়োজিত এ ক্যাম্পে মাত্র ১০০ টাকা ভিজিটে শতাধিক রোগীকে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পের নেতৃত্ব দেন ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক, ট্রমা, আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ অধ্যাপক (অব.) লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. জামিল জাইদুর রহিম। তাঁর সঙ্গে আরও পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা ক্যাম্পে স্থানীয় ও আশপাশের এলাকার শতাধিক রোগীকে হাড়, জোড়া ও ট্রমাজনিত সমস্যার আধুনিক চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। চিকিৎসা নিতে আসা সানিলা গ্রামের রিকশাচালক আব্দুস সামাদ বলেন, “ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়া আমার পক্ষে খুবই কঠিন। মাত্র ১০০ টাকায় এত ভালো চিকিৎসা পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি।”

রহিমা খাতুন নামে এক প্রবীণ রোগী বলেন, এত কম খরচে বাড়ির কাছেই চিকিৎসা নিতে পেরে আমরা খুবই খুশি। এ ধরনের ক্যাম্প নিয়মিত হওয়া উচিত।

রোগীদের ব্যাপক আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. মো. জামিল জাইদুর রহিম জানান, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এই উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। স্বল্প ব্যয়ে নিজ এলাকাতেই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত