গঙ্গাচড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর পুনর্বহালের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে দুই রাজনৈতিক সংগঠন।
শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় নাগরিক দল এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে উপজেলা সদরে কর্মসূচি পালন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, লিয়াকত আলী অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, মামলা, দমন-পীড়ন এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সন্ত্রাসী ব্যবহার করার অভিযোগও উল্লেখ করা হয়।
নেতাকর্মীরা দাবি করেন, বিতর্কিত ব্যক্তিদের পুনর্বহালের চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণা। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
স্মারকলিপিতে আরও কয়েকটি দাবি জানানো হয় লিয়াকত আলীর পুনর্বহাল প্রক্রিয়া বন্ধ, অভিযোগ তদন্ত করে আইনের আওতায় আনা এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা। পাশাপাশি ১নং বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মিনুল ইসলাম মারুফকে অপসারণের দাবিও তোলা হয়।
দুই সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে স্মারকলিপি জমা দেওয়া হয় এবং এর অনুলিপি রংপুর জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬