শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি

লাখাইয়ে ঈদুল আজহা ঘিরে পুলিশের বিশেষ টহল অভিযান!

পুলিশের বিশেষ টহল অভিযান! ছবি : চেকপোস্ট

লাখাই উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পুলিশি টহল অভিযান পরিচালনা করছে থানা পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদের নেতৃত্বে এই বিশেষ টহল অভিযান পরিচালিত হয়।

টহল চলাকালে পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজার, আঞ্চলিক মহাসড়ক ও প্রধান সড়কগুলোতে টহল দেয়। এতে মোড়াকরি বাজার, বামৈ বড় বাজার, কালাউক সড়ক বাজার, বুল্লাবাজার এবং করাব সড়ক বাজারসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।

অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, উপপরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক এবং কনস্টেবলরা।

ওসি মোহাম্মদ শরীফ আহমেদ বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল অব্যাহত থাকবে। কোনো ধরনের দাঙ্গা, সংঘাত বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা মাঠে রয়েছে এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

#লাখাই #বাংলাদেশপুলিশ #ঈদনিরাপত্তা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

লাখাইয়ে ঈদুল আজহা ঘিরে পুলিশের বিশেষ টহল অভিযান!

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

লাখাই উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পুলিশি টহল অভিযান পরিচালনা করছে থানা পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদের নেতৃত্বে এই বিশেষ টহল অভিযান পরিচালিত হয়।

টহল চলাকালে পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজার, আঞ্চলিক মহাসড়ক ও প্রধান সড়কগুলোতে টহল দেয়। এতে মোড়াকরি বাজার, বামৈ বড় বাজার, কালাউক সড়ক বাজার, বুল্লাবাজার এবং করাব সড়ক বাজারসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।

অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, উপপরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক এবং কনস্টেবলরা।

ওসি মোহাম্মদ শরীফ আহমেদ বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল অব্যাহত থাকবে। কোনো ধরনের দাঙ্গা, সংঘাত বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা মাঠে রয়েছে এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত