শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ট্রাক জব্দ, চালক–হেলপার পালাতক; মামলা দায়ের

ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু!

ছবি : চেকপোস্ট

শিবালয় উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পান্নু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্নু পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বরংগাইল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরিচাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

#সড়কদুর্ঘটনা #মানিকগঞ্জসংবাদ #ঢাকা_আরিচা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু!

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

শিবালয় উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পান্নু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্নু পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বরংগাইল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরিচাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত