শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অভিযুক্তদের দ্রুত বিচার ও ব্ল্যাকলিস্টের আহ্বান

মাদ্রাসায় যৌন নিপীড়ন ঠেকাতে কঠোর প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর

প্রকাশ : ২৩ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাদ্রাসায় যৌন নিপীড়ন ঠেকাতে কঠোর প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর
ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। সংগৃহীত ছবি

আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, আবাসিক মাদ্রাসায় যৌন অনাচারের ঘটনা কমবেশি রয়েছে। বিষয়টি অস্বীকার বা উপেক্ষা করলে সমস্যার সমাধান হবে না, বরং আরও বাড়বে।

বর্তমানে হজ সফরে থাকায় বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিয়ে কাজ করবেন।

তিনি জানান, এর আগেও ২০১৯ সালে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসার প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষকদের জন্য পারিবারিক বাসার ব্যবস্থা, নিয়মিত ছুটি প্রদান, শ্রেণিকক্ষ ও আবাসন আলাদা রাখা এবং শিক্ষার্থীদের জন্য আলাদা খাটের ব্যবস্থা করা।

এছাড়া মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ধর্ষক মাদ্রাসার হোক বা বাইরের তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে গণমাধ্যমে সত্যের সঙ্গে মিথ্যার মিশেলও ঘটে এবং কখনো কখনো নিরীহ আলেমদের ফাঁসানো হয়।

তিনি প্রস্তাব দেন, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধীনে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা যেতে পারে। অভিযোগ উঠলে কমিশন সরেজমিন তদন্ত করবে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ব্ল্যাকলিস্টভুক্ত করা হবে।

তার মতে, এ ধরনের উদ্যোগ একদিকে অপরাধ কমাবে, অন্যদিকে সত্য-মিথ্যা যাচাইয়েও সহায়ক হবে এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে।

#শায়খআহমাদুল্লাহ #মাদ্রাসা #যৌননিপীড়ন

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

মাদ্রাসায় যৌন নিপীড়ন ঠেকাতে কঠোর প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত