রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন হোসেন (৩২)।
শুক্রবার (২২ মে) রাত ১০:১৫ ঘটিকায় উত্তরা ১৪ নম্বর সেক্টর–এর ১৬ নম্বর রোডে অবস্থিত বুসরা ট্রেডার্স অ্যান্ড লন্ড্রি দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, উক্ত এলাকায় একজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে মোঃ ইয়াছিন হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬