শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষি উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে গুরুত্বারোপ

লাখাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬: কৃষিতে আসছে বড় পরিবর্তনের বার্তা!

ছবি : চেকপোস্ট

লাখাই উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক।

কংগ্রেসে প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।

সভায় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, পার্টনার প্রকল্পসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগের ফলে লাখাই–এ কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। খোরপোষভিত্তিক চাষাবাদের পরিবর্তে এখন বাণিজ্যিক কৃষি সম্প্রসারিত হচ্ছে।

তারা আরও বলেন, শস্যের বহুমুখীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে।

এছাড়া বক্তারা হাওরাঞ্চলের নদ-নদীর নাব্যতা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সুতাং, সাকাতি, বেলেশ্বরী, কানাই ও বলভদ্রসহ নদীগুলোর দীর্ঘদিনের খনন না হওয়ায় সেচ সংকট ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

নদীগুলোর খনন ও নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি সরকারের খাল খনন কর্মসূচি আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। তাই জৈব সার ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শুরুতে কোরআন তেলাওয়াত করেন কামাল হোসেন এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত পাল।

#কৃষি_উন্নয়ন #লাখাই #PARTNER2026

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

লাখাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬: কৃষিতে আসছে বড় পরিবর্তনের বার্তা!

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত