শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঢাকায় দাফন ব্যবস্থায় নতুন উদ্যোগ

লালবাগে উদ্বোধন হলো কাঙ্ক্ষিত জানাযা ঘর, স্বস্তিতে স্থানীয়রা

ছবি : চেকপোস্ট

রাজধানীর লালবাগ চানতারা জামে মসজিদ–এ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জানাযা ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান। তিনি এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজনে সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন আলহাজ্ব হামিদুর রহমান (সংসদ সদস্য, ঢাকা-৭) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই নতুন জানাযা ঘর চালু হওয়ায় আজিমপুর কবরস্থানে দাফনের আগে মরদেহের শেষ গোসল করাতে দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল, তা অনেকাংশে কমে যাবে। তারা আরও বলেন, এটি নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক সুবিধা, যা দাফন প্রক্রিয়াকে আরও সহজ ও মর্যাদাপূর্ণ করবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

#ডিএসসিসি #লালবাগ #ঢাকা৭

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

লালবাগে উদ্বোধন হলো কাঙ্ক্ষিত জানাযা ঘর, স্বস্তিতে স্থানীয়রা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর লালবাগ চানতারা জামে মসজিদ–এ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত জানাযা ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান। তিনি এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজনে সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন আলহাজ্ব হামিদুর রহমান (সংসদ সদস্য, ঢাকা-৭) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই নতুন জানাযা ঘর চালু হওয়ায় আজিমপুর কবরস্থানে দাফনের আগে মরদেহের শেষ গোসল করাতে দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল, তা অনেকাংশে কমে যাবে। তারা আরও বলেন, এটি নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক সুবিধা, যা দাফন প্রক্রিয়াকে আরও সহজ ও মর্যাদাপূর্ণ করবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত