বেলকুচি উপজেলার একটি বাড়ির খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (৯ মে) বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক রাজু সরকারের স্ত্রী খড় রোদে শুকাতে দিলে তাদের ১০ বছর বয়সী ছেলে ছোয়াদ সেখানে একটি বস্তু দেখতে পায়। খেলনা মনে করে সেটি হাতে নিয়ে মায়ের কাছে আনলে পরে সেটি একটি রিভলবার বলে শনাক্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে খড়ের পালা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পরিবারের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। রাজু সরকারের পরিবারের সদস্যদের অধিকাংশই বাইরে অবস্থান করছেন বলেও জানা গেছে।
ঘটনার উৎস ও কীভাবে অস্ত্রটি সেখানে এলো-তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬