শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ইতালি ফুটবল ফেডারেশন

ইতালির কোচ হচ্ছেন না গার্দিওলা, লক্ষ্য এখন পিরলো

পেপ গার্দিওলা। ছবি: গেটি ইমেজ

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানা পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচ হিসেবে চেয়েছিল ইতালি। তবে সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য পাওয়া গার্দিওলা ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন।

এদিকে টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির কোচের দায়িত্ব ছেড়েছেন জেন্নারো গাত্তুসো। তার বিদায়ের পর নতুন কোচ খুঁজছে ইতালি ফুটবল ফেডারেশন।

গার্দিওলার আগে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালি। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আনচেলত্তি প্রস্তাবে সাড়া দেননি।

গার্দিওলার প্রত্যাখ্যানের পর এখন ইতালির প্রধান পছন্দ সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। নেশনস লিগ শুরু হতে প্রায় আট সপ্তাহ বাকি থাকায় দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় দেশটির ফুটবল কর্তারা।

#গার্দিওলা #ইতালি_ফুটবল #পিরলো

চেকপোস্ট

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না গার্দিওলা, লক্ষ্য এখন পিরলো

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানা পেপ গার্দিওলাকে জাতীয় দলের কোচ হিসেবে চেয়েছিল ইতালি। তবে সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।

ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য পাওয়া গার্দিওলা ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন।

এদিকে টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির কোচের দায়িত্ব ছেড়েছেন জেন্নারো গাত্তুসো। তার বিদায়ের পর নতুন কোচ খুঁজছে ইতালি ফুটবল ফেডারেশন।

গার্দিওলার আগে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালি। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আনচেলত্তি প্রস্তাবে সাড়া দেননি।

গার্দিওলার প্রত্যাখ্যানের পর এখন ইতালির প্রধান পছন্দ সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। নেশনস লিগ শুরু হতে প্রায় আট সপ্তাহ বাকি থাকায় দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে চায় দেশটির ফুটবল কর্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত