সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দৃষ্টান্তমূলক শাস্তি ও তদন্তের আহ্বান

খুলনা পিএমজি কার্যালয়ে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন

ছবি: চেকপোস্ট

খুলনা পোস্ট মাস্টার জেনারেল পিএমজি কার্যালয়ের অভ্যন্তরে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা খুলনা শাখা।

আজ ১১ মে সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাপার নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা খুলনা পিএমজি কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাপার কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, কার্যালয়ের ভেতরে দীর্ঘদিনের পুরোনো পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়তে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা বলেন, দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

#খুলনা_মানববন্ধন #বৃক্ষ_নিধন_প্রতিবাদ #বাপা

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

খুলনা পিএমজি কার্যালয়ে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

খুলনা পোস্ট মাস্টার জেনারেল পিএমজি কার্যালয়ের অভ্যন্তরে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা খুলনা শাখা।

আজ ১১ মে সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাপার নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা খুলনা পিএমজি কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাপার কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, কার্যালয়ের ভেতরে দীর্ঘদিনের পুরোনো পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়তে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা বলেন, দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত