সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

খুলনা পিএমজি কার্যালয়ে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন

খুলনা পোস্ট মাস্টার জেনারেল পিএমজি কার্যালয়ের অভ্যন্তরে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা খুলনা শাখা।আজ ১১ মে সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাপার নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।বক্তারা খুলনা পিএমজি কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বাপার কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গ্রহণযোগ্য নয়।তিনি অভিযোগ করেন, কার্যালয়ের ভেতরে দীর্ঘদিনের পুরোনো পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়তে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।সভায় বক্তারা বলেন, দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলার শাখার সমন্বয়কারী এ্যাড: বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং বাপার নির্বাহী সদস্য নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলার খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কন্ঠের এইচ এম আলাউদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক গবেষক বাহালুল আলম, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, বাসদ নেত্রী কোহিনূর আক্তার কনা,১৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা কামাল, ১৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

খুলনা পিএমজি কার্যালয়ে বৃক্ষ নিধনের অভিযোগে মানববন্ধন