রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা হাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি : চেকপোস্ট

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ-এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার, সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ এবং ডা. আহসান হাবিব হেলাল।

সমাবেশে অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, ডা. শাহাদাত হোসেন পারভেজ কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ভ্যাবের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা সবার মৌলিক অধিকার। কোনোভাবেই মতপ্রকাশের কারণে একজন ব্যক্তির ওপর হামলা চালানো গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে ভ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ, পেশাজীবী ভেটেরিনারিয়ান, সাধারণ শিক্ষার্থী এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের নেতা নেওয়াজ, পারভেজসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

#হাবিপ্রবি #ডাশাহাদাত #কেআইবি

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা হাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ-এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার, সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ এবং ডা. আহসান হাবিব হেলাল।

সমাবেশে অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, ডা. শাহাদাত হোসেন পারভেজ কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ভ্যাবের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা সবার মৌলিক অধিকার। কোনোভাবেই মতপ্রকাশের কারণে একজন ব্যক্তির ওপর হামলা চালানো গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে ভ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ, পেশাজীবী ভেটেরিনারিয়ান, সাধারণ শিক্ষার্থী এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের নেতা নেওয়াজ, পারভেজসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত