জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক ছাত্রদের মাঝে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিলো ফুটবল উন্মাদনা।
বিকেল ২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়ে ৪টায় শেষ হয়। নির্ধারিত সময়জুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের দারুণ উত্তেজনা উপহার দেন। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি ০-০ গোলের সমতায় রয়ে যায়।
ম্যাচ শুরুর আগ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রিয় দলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে মাঠে জড়ো হন। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো সেন্ট্রাল মাঠ পরিণত হয় ছোট্ট এক ফুটবল উৎসবে।
খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক জামিল সরকার বলেন, দুই দলই খুব ভালো খেলেছে। যদিও কোন দলই গোল করতে পারেনি কিন্তু তাও উপভোগ করেছি। এমন ম্যাচ আরও হওয়া দরকার।
অন্য এক দর্শক এবং ব্রাজিল সমর্থক শিক্ষার্থী রেদোয়ান উল্লাহ বলেন: ব্রাজিল ভালো খেলেছে, আমাদের সেইরকম খেলোয়ার নেই। তবুও তারা ডিফেন্স ভালো করেছে। তবে গোল করতে পারলে আরও ভালো লাগতো।
তবে খেলায় গোল না হলেও মাঠের উত্তেজনা, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের মতে, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দময় পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬