জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে সম্প্রতি সন্ধ্যার পর বহিরাগতদের অবাধ প্রবেশ এবং মাদকসেবনের অভিযোগে উদ্বেগ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসের জামতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে সন্ধ্যা নামলেই ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা থেকে গভীর রাত, এমনকি ভোর পর্যন্ত বিভিন্ন বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসের নানা স্থানে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, গভীর রাতেও তারা অবাধে বিজয়–২৪ হলের অভ্যন্তরে প্রবেশ করে বিচরণ করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন বহিরাগত দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থল পরিদর্শনে মাদকদ্রব্য সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপস্থিত প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডিকে জানানো হয়।
এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার স্থান। এখানে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ এবং মাদকসেবনের মতো ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নিয়মিত টহল, পরিচয় যাচাই এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬