সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে ২ কিমি খাল পুনঃখনন শুরু

কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আতাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রবিবার ১০ মে দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে তিনি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতে খাল খনন কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা, মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটি সহায়ক ছিল।

তিনি আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকারের উদ্যোগে আবারও দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ভূরুঙ্গামারী, সদর, রাজারহাট, উলিপুর ও রৌমারী উপজেলায় মোট প্রায় ৫৯.৯৩ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

#কুড়িগ্রাম_উন্নয়ন #খাল_খনন_প্রকল্প #ত্রাণমন্ত্রী

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আতাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রবিবার ১০ মে দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে তিনি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতে খাল খনন কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা, মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটি সহায়ক ছিল।

তিনি আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকারের উদ্যোগে আবারও দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ভূরুঙ্গামারী, সদর, রাজারহাট, উলিপুর ও রৌমারী উপজেলায় মোট প্রায় ৫৯.৯৩ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত