মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রবীণ বিদায়, প্রাণবন্ত আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুপ্রাসের মিলনমেলা, নবীন-প্রবীণের বন্ধন

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া অতিথি হিসেবে ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ওবায়দুর রহমান।

আয়োজনে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, এই আয়োজন নবীন ও প্রবীণদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবীনদের অংশগ্রহণের মাধ্যমে কণ্ঠচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

#কুবি #সংস্কৃতি #অনুপ্রাস

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুপ্রাসের মিলনমেলা, নবীন-প্রবীণের বন্ধন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া অতিথি হিসেবে ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ওবায়দুর রহমান।

আয়োজনে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, এই আয়োজন নবীন ও প্রবীণদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবীনদের অংশগ্রহণের মাধ্যমে কণ্ঠচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত