বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ষষ্ঠ কমিটির শূন্য পদে নতুন নিয়োগ

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, কমিটি পুনর্গঠন

ফাইল ছবি।

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব-এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির শূন্য পদে পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এমদাদুল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অমি দেব

রোববার (২৬ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা শতাব্দী জুবায়ের বলেন, প্রেস ক্লাবকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে এই পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সদ্য মনোনীত সভাপতি এমদাদুল হক বলেন, এই প্ল্যাটফর্ম নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার জায়গা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নবনিযুক্তরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল দায়িত্ব পালন করবেন।

#সাংবাদিকতা #কুবি #প্রেসক্লাব

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, কমিটি পুনর্গঠন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব-এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির শূন্য পদে পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এমদাদুল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অমি দেব

রোববার (২৬ এপ্রিল) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা শতাব্দী জুবায়ের বলেন, প্রেস ক্লাবকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে এই পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সদ্য মনোনীত সভাপতি এমদাদুল হক বলেন, এই প্ল্যাটফর্ম নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার জায়গা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, নবনিযুক্তরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল দায়িত্ব পালন করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত