বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন এবং মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার ( আগস্ট) সকাল ১০টায় উপজেলার এজহারিয়া ইউনুসিয়া ইউসুফিয়া জাকারিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খান্দুরা দরবার শরীফের পীর আলহাজ্ব সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া)

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলায় পরিচিত ইসলামী বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক এবং দাওয়াতি ঈমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, গুনিয়ার দরবার শরীফের গদ্দীনশীন সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতী, সৈয়দ সাদী চিশতী এবং তরুণ ইসলামী বক্তা ক্বারী মিজানুর রহমান আজিজি

এছাড়া অনুষ্ঠানে মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পৌর শাখার সাধারণ সম্পাদক ছোট্ট মিয়া, ছাত্রসেনা, যুবসেনা, বিভিন্ন দরবারের আশেকান-ভক্ত এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন

বক্তারা বলেন, মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ, তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ এবং ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপন প্রত্যেক মুসলমানের ঈমানি চেতনার অংশ

তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ইসলামের সুমহান আদর্শ ধারণের শিক্ষা দেয়। তাই আসন্ন জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর আহ্বান জানান বক্তারা

সভা শেষে দেশ, জাতি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সফলভাবে উদযাপনের জন্য বিশেষ মোনাজাত করা হয়

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মাধবপুরে জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত