বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

অধ্যাপককে দুই বছরের জন্য নিয়োগ

কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ড. মোহাম্মদ মহিউদ্দিন। ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমি নিয়োগের চিঠি পেয়েছি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। হলের সব বিষয়ে নজর রেখে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করব।’

হলের বিদ্যমান সমস্যা ও ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হলের বিভিন্ন সমস্যা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সমাধান করা সম্ভব। আর ডাইনিংয়ের খাবারের মান যেন ঠিক থাকে, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

#কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #বিজয়২৪_হল #ড_মোহাম্মদ_মহিউদ্দিন

চেকপোস্ট

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমি নিয়োগের চিঠি পেয়েছি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। হলের সব বিষয়ে নজর রেখে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করব।’

হলের বিদ্যমান সমস্যা ও ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হলের বিভিন্ন সমস্যা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সমাধান করা সম্ভব। আর ডাইনিংয়ের খাবারের মান যেন ঠিক থাকে, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত