মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

মব করে রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, এনডিএফের প্রতিবাদ

ন্যাশনাল ডক্টরস ফোরামের লোগো। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে সংঘবদ্ধভাবে চাপ সৃষ্টি করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে এনডিএফ নেতারা দাবি করেন, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে মব তৈরি করে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তারা।

এ সময় অধ্যাপক মোফাখখারুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে তিনি এ বিষয়ে আগে কিছু জানতেন না বলে জানিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এনডিএফ নেতারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চাপ, ভয়ভীতি বা সংঘবদ্ধ মবের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

তারা অভিযোগটির দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। কারা কীভাবে সেখানে জড়ো হয়েছিল, কীভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং উপাচার্যকে পদত্যাগে কোনো ধরনের চাপ দেওয়া হয়েছিল কি না তদন্তের মাধ্যমে এসব বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এনডিএফ আরও বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।

চিকিৎসক নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশা করেন। একই সঙ্গে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

#এনডিএফ #রাজশাহী_মেডিকেল_বিশ্ববিদ্যালয় #মব_তৎপরতা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মব করে রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, এনডিএফের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে সংঘবদ্ধভাবে চাপ সৃষ্টি করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে এনডিএফ নেতারা দাবি করেন, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে মব তৈরি করে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তারা।

এ সময় অধ্যাপক মোফাখখারুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে তিনি এ বিষয়ে আগে কিছু জানতেন না বলে জানিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এনডিএফ নেতারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চাপ, ভয়ভীতি বা সংঘবদ্ধ মবের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

তারা অভিযোগটির দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। কারা কীভাবে সেখানে জড়ো হয়েছিল, কীভাবে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং উপাচার্যকে পদত্যাগে কোনো ধরনের চাপ দেওয়া হয়েছিল কি না তদন্তের মাধ্যমে এসব বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এনডিএফ আরও বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে।

চিকিৎসক নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশা করেন। একই সঙ্গে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত