মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

অংশ নিচ্ছে বিপুলসংখ্যক শিক্ষার্থী

হাবিপ্রবিতে পর্দা উঠল আন্তঃঅনুষদ ইনডোর টুর্নামেন্টের

ছবি : চেকপোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইন্টার ফ্যাকাল্টি ইনডোর টুর্নামেন্ট-২০২৬। ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস, এই চারটি ইভেন্ট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ এনামউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস, প্রতিটি ক্যাটাগরিতে প্রতিটি অনুষদ থেকে আটটি করে দল অংশগ্রহণ করছে। ফলে চারটি ইভেন্টে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি জমজমাট হয়ে উঠেছে।

 টুর্নামেন্টকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা।

#হাবিপ্রবি #ইনডোর_টুর্নামেন্ট #আন্তঃঅনুষদ_ক্রীড়া

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হাবিপ্রবিতে পর্দা উঠল আন্তঃঅনুষদ ইনডোর টুর্নামেন্টের

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইন্টার ফ্যাকাল্টি ইনডোর টুর্নামেন্ট-২০২৬। ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস, এই চারটি ইভেন্ট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ এনামউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস, প্রতিটি ক্যাটাগরিতে প্রতিটি অনুষদ থেকে আটটি করে দল অংশগ্রহণ করছে। ফলে চারটি ইভেন্টে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি জমজমাট হয়ে উঠেছে।

 টুর্নামেন্টকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত