আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই প্রিয় আকাশি-সাদা জার্সিকে বিদায় বলবেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। মেসির ভাষ্য, কোনো আক্ষেপ নয়, বরং পূর্ণতার অনুভূতি নিয়েই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন তিনি।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের আগে অ্যাডিডাসের প্রকাশিত এক ভিডিওতে মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। আমি শান্ত মনে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি।’
আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তিনি বলেন, ‘এই জার্সিটা ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’
মেসির বিদায় উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওতেই মেসির বিদায়ী বার্তা আসে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ... সারাজীবনের জার্সি।’
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫টায়। জাতীয় দলের হয়ে এটি হবে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেকের পর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি এখন পর্যন্ত ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। আর্জেন্টিনার হয়ে তিনিই সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করা ফুটবলার।
তবে মেসির জাতীয় দলের পথচলা শুধু সাফল্যে ভরা ছিল না। বিশ্বকাপ ও কোপা আমেরিকার একাধিক ফাইনালে হার, জাতীয় দল ছাড়ার ঘোষণা এবং দীর্ঘ শিরোপা-অপেক্ষাও ছিল তার ক্যারিয়ারের অংশ।
অবশেষে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটে। এরপর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আরেকটি কোপা আমেরিকার শিরোপা জেতেন মেসি।
২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান তিনি। তবে স্পেনের কাছে হেরে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারানোর কয়েক সপ্তাহ পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মেসি।
এবার বেনিনের বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন তিনি শেষ হবে দুই দশকেরও বেশি সময়ের এক অবিস্মরণীয় আন্তর্জাতিক অধ্যায়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬