মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রধান ফটকে সাংবাদিকদের নীরব কর্মসূচি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন

ছবি : চেকপোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা ও মারধরের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এসময় তারা বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

#হাবিপ্রবি #রাবিতে_সাংবাদিকদের_ওপর_হামলা #সাংবাদিকদের_নিরাপত্তা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা ও মারধরের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এসময় তারা বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত