ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারি এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।
ইসরায়েল কাটজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী বা তাদের সহযোগী তানজিম গোষ্ঠীগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের ওপর হামলা চালালে তাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। একই সঙ্গে ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীর আগে গাজায় সামরিক প্রস্তুতি জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি।
পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আইডিএফের জন্য তৈরি নির্দেশনায় ৭ অক্টোবরের হামলা থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে বসতি স্থাপনকারী ও আইডিএফ সদস্যদের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কাটজ বলেন, ইসরায়েল এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগী তানজিম সংগঠন পশ্চিম তীর এবং সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বসতি ও আইডিএফ সেনাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারে।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী আইডিএফ ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করবে বলেও জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।
কাটজের ভাষ্য অনুযায়ী, পশ্চিম তীরে পিএর বিরুদ্ধে অভিযান হবে ‘স্বল্পমেয়াদি ও জোরালো’। এতে স্থল ও বিমান বাহিনী এবং বিশেষ সামরিক সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা, অস্ত্র ধ্বংস এবং বাসিন্দাদের বড় পরিসরে সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ থাকতে পারে।
তিনি আরও বলেন, শহর ও শরণার্থীশিবিরগুলোতে থাকা সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করা হবে। একই সঙ্গে ‘গাজা ও লেবানন মডেল’ অনুসরণ করে সেনা মোতায়েন বাড়ানো এবং ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা জোরদার করা হবে।
কাটজ বলেন, অতীতের মতো দীর্ঘমেয়াদি কোনো ইন্তিফাদা নয়, বরং একটি সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে ‘সংক্ষিপ্ত ও জোরালো যুদ্ধ’ পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে গত মাসেও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন কাটজ। তিনি বলেছিলেন, ৭ অক্টোবরের হামলার মতো কোনো আক্রমণের প্রস্তুতি নেওয়া হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করা হবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬