মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কমিউনিটি ব্যবস্থা গড়ার পরিকল্পনা

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিনস) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ দেশের অন্যতম প্রধান চিকিৎসাপ্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগে গত বছর মাত্র ৩ হাজার ৩০০ শিশু সেবা পেয়েছে।

তিনি বলেন, বিপুলসংখ্যক আক্রান্ত শিশু সামাজিক বাস্তবতা ও পরিবারের সীমাবদ্ধতার কারণে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্র হিসেবে এসব শিশুর অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব সবার।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার কড়াইল বস্তিতে সরকারি উদ্যোগে সম্প্রতি একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়েই আক্রান্ত শিশুদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

#স্বাস্থ্যসেবা #শিশু_স্বর্গ #সেরিব্রাল_পালসি

চেকপোস্ট

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশে সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিনস) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ দেশের অন্যতম প্রধান চিকিৎসাপ্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগে গত বছর মাত্র ৩ হাজার ৩০০ শিশু সেবা পেয়েছে।

তিনি বলেন, বিপুলসংখ্যক আক্রান্ত শিশু সামাজিক বাস্তবতা ও পরিবারের সীমাবদ্ধতার কারণে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্র হিসেবে এসব শিশুর অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব সবার।

প্রতিমন্ত্রী জানান, ঢাকার কড়াইল বস্তিতে সরকারি উদ্যোগে সম্প্রতি একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত অঞ্চলের আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়েই আক্রান্ত শিশুদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত