বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৬০ জনকে সনদ প্রদান

কালীগঞ্জ পৌরসভার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ বিতরণ

ছবি: চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইটি ট্রেডের মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৩০ জন যুবক-যুবতী কম্পিউটার প্রশিক্ষণ এবং ৩০ জন ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন। এক মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।

#কালীগঞ্জ #প্রশিক্ষণ #যুবউন্নয়ন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কালীগঞ্জ পৌরসভার কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইটি ট্রেডের মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৩০ জন যুবক-যুবতী কম্পিউটার প্রশিক্ষণ এবং ৩০ জন ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন। এক মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত