বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

নিয়মিত প্রশিক্ষণের সুযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিজেডএমের বৃত্তি প্রদান, ৩০ মাসে ৪ হাজার টাকা

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থীকে ৩০ মাস ধরে প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম জানান, ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে এবং বর্তমানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এ কর্মসূচির সুবিধা পাচ্ছে। বৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রতি মাসে প্রশিক্ষণ সেশনেরও আয়োজন করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লা অঞ্চলে এ পর্যন্ত ৫০০-এর বেশি শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশেরও বেশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন বলেন, শিক্ষা মানুষের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই শিক্ষার্থীদের এই সুযোগের যথাযথ ব্যবহার করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, শিক্ষাখাতে জাকাতের অর্থ বিনিয়োগ মানবসম্পদ উন্নয়ন ও বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ জানান।

#কুমিল্লাবিশ্ববিদ্যালয় #শিক্ষাবৃত্তি #সিজেডএম

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিজেডএমের বৃত্তি প্রদান, ৩০ মাসে ৪ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত