বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে ফের অভিযান, জরিমানা দোকানিকে

ছবি: চেকপোস্ট

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় দাউদনগর বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ দখলমুক্তকরণ, ফুটপাত সচল রাখা এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আনসার সদস্য ও পৌরসভা কর্তৃপক্ষের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শায়েস্তাগঞ্জ শহরে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Image

#ভ্রাম্যমাণআদালত #শায়েস্তাগঞ্জ #ফুটপাতউচ্ছেদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে ফের অভিযান, জরিমানা দোকানিকে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় দাউদনগর বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ দখলমুক্তকরণ, ফুটপাত সচল রাখা এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযান চলাকালে ফুটপাত দখল ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আনসার সদস্য ও পৌরসভা কর্তৃপক্ষের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শায়েস্তাগঞ্জ শহরে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত