খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ১৬ আগস্ট সকাল ৯টায় শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যজীবী, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।
১৭ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্যবীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে "খুলনা জেলার মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় জনবহুল স্থানে মৎস্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
১৮ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টায় খুলনা বিভাগীয় মৎস্য পরিচালকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি এবং মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬