মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

নেতৃত্ব বিকাশে মাঠে পিডিবিএফ, নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প-২ এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন পিডিবিএফ-এর উপপরিচালক নিরঞ্জন কুমার চৌধুরী এবং সহকারী প্রকল্প পরিচালক মো. পলাশ।প্রথম ধাপে ২০ জন নারী সমিতির সভানেত্রী ও দল সচিব এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মশালাটি চলবে।প্রশিক্ষণে নারীদের স্বাবলম্বী করতে কৃষিভিত্তিক, কারিগরি ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে শাক-সবজি চাষ, গরু মোটাতাজাকরণ, গাভী ও ছাগল পালন, হাঁস-মুরগি পালন, হস্তশিল্প ও পোশাক তৈরি, দর্জি বিজ্ঞানসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম।এছাড়া নেতৃত্ব বিকাশে নেতার গুণাবলী, সংগঠন পরিচালনা, নারী অধিকার, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।আয়বর্ধক কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, মৎস্য চাষ, ঋণের সঠিক ব্যবহার এবং নিজস্ব পুঁজি গঠনের কৌশল নিয়েও আলোচনা করা হয়। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নারীদের দক্ষতা বৃদ্ধি করে উৎপাদনমুখী কাজে যুক্ত করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করা।

নেতৃত্ব বিকাশে মাঠে পিডিবিএফ, নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ