সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রক্তাক্ত ব্যবসায়ী; টাকা-ফোন ছিনতাই

কালীগঞ্জে মাদকের বিক্রির প্রতিবাদে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আহত মুদি ব্যবসায়ী মামুন। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর ছেলে রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ। একই গ্রামের মুদি ব্যবসায়ী মজনু মিয়ার ছেলে মামুনসহ স্থানীয়রা ওই মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন।

গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মামুনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, রফিকুল ইসলাম রফিক, মোক্তার শেখের ছেলে এমরান শেখ, সাইফুল শেখের ছেলে সাইদুল ইসলাম, আজিজ মিয়ার ছেলে মনির হোসেন, গোলায়েত হোসেন, সানাউল্লাহসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার রাতেই তিনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#মাদকবিরোধীঅভিযান #কালীগঞ্জ #গাজীপুরসংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে মাদকের বিক্রির প্রতিবাদে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর ছেলে রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ। একই গ্রামের মুদি ব্যবসায়ী মজনু মিয়ার ছেলে মামুনসহ স্থানীয়রা ওই মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন।

গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মামুনের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, রফিকুল ইসলাম রফিক, মোক্তার শেখের ছেলে এমরান শেখ, সাইফুল শেখের ছেলে সাইদুল ইসলাম, আজিজ মিয়ার ছেলে মনির হোসেন, গোলায়েত হোসেন, সানাউল্লাহসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার রাতেই তিনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত