শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ছবি ঘিরে নতুন জল্পনা

থাই অভিনেতার সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন

থাই অভিনেতার সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন
চবি: চেকপোস্ট

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের থাই সদস্য লিসাকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার তার নাম জড়িয়েছে থাই অভিনেতা ব্লু পংটিওয়াতের সঙ্গে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, সম্প্রতি থাইল্যান্ড, হংকং ও জাপানে লিসা ও ব্লুকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। এরপরই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে লিসা কিংবা ব্লু-কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

চলতি বছরের শুরুতে লিসার ২৯তম জন্মদিনের অনুষ্ঠানে ব্লু পংটিওয়াত উপস্থিত ছিলেন বলে জানা যায়। এরপর লিসা সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেন। ব্লুও লিসার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও ফরাসি ধনকুবের ব্যবসায়ী ফ্রেডেরিক আরনল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এবার থাই অভিনেতা ব্লুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

সূত্র: পিঙ্কভিলা

চেকপোস্ট

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

থাই অভিনেতার সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের থাই সদস্য লিসাকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার তার নাম জড়িয়েছে থাই অভিনেতা ব্লু পংটিওয়াতের সঙ্গে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, সম্প্রতি থাইল্যান্ড, হংকং ও জাপানে লিসা ও ব্লুকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। এরপরই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে লিসা কিংবা ব্লু-কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

চলতি বছরের শুরুতে লিসার ২৯তম জন্মদিনের অনুষ্ঠানে ব্লু পংটিওয়াত উপস্থিত ছিলেন বলে জানা যায়। এরপর লিসা সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেন। ব্লুও লিসার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও ফরাসি ধনকুবের ব্যবসায়ী ফ্রেডেরিক আরনল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এবার থাই অভিনেতা ব্লুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

সূত্র: পিঙ্কভিলা

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত