সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার পল্লবী থানায় দায়ের করা এ মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে ওবায়দুর রহমান দাবি করেন, এমপির ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করা এবং ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সন্দেহ করার জেরে আসামিরা তাকে মারধর করেন ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, আমিনুর রহমান ও রাকিবুল হাসান।
এ বিষয়ে মামলার অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬