বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অবকাঠামো খাতে থাকছে বড় উদ্যোগ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সচিবালয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে ৫টি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প এবং স্বাস্থ্য খাতের কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি অনুমোদিত প্রকল্পের বিষয়েও অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সঞ্চালন, শিল্প উন্নয়ন ও অবকাঠামো খাতের বিভিন্ন উদ্যোগ রয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

#উন্নয়ন_প্রকল্প #একনেক_সভা #একনেক_সভা #উন্নয়ন_প্রকল্প #বাংলাদেশ_উন্নয়ন_সংবাদ

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে ৫টি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প এবং স্বাস্থ্য খাতের কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি অনুমোদিত প্রকল্পের বিষয়েও অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সঞ্চালন, শিল্প উন্নয়ন ও অবকাঠামো খাতের বিভিন্ন উদ্যোগ রয়েছে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত