বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ভিন্ন আদেশ আদালতের

এনসিপি নেতা তারেক রেজার জামিন, কারাগারে অয়ন

ছবি: সংগৃহীত, এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ঝিনাইদহে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঝিনাইদহ আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

আদালত সূত্র জানায়, জেলা ছাত্রদলের দায়ের করা মামলায় তারেক রেজা ও অয়নের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূরসহ কয়েকজন আইনজীবী।

#ঝিনাইদহ #এনসিপি #তারেকরেজা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

এনসিপি নেতা তারেক রেজার জামিন, কারাগারে অয়ন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ঝিনাইদহে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঝিনাইদহ আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

আদালত সূত্র জানায়, জেলা ছাত্রদলের দায়ের করা মামলায় তারেক রেজা ও অয়নের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূরসহ কয়েকজন আইনজীবী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত