বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

কায়রোতে বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজন

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের মাওলিদ সেমিনার অনুষ্ঠিত

মিশরে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার। ছবি : সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাসুলপ্রেমের আবহে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাওলিদ সেমিনার। এতে শামায়েলে মুহাম্মাদিয়্যাহ পাঠ, হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুফি সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ, মিশর শাখা এ আয়োজন করে। কায়রোর ত্বাকি স্কয়ারের নাদি আল-মিয়াহ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে দরুদ ও সালামের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সাইমুম আল-মাহদী আজহারী ও ওমাইর উদ্দিন ওমর আজহারীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ বাংলাদেশ, মিশরের সভাপতি সাইফুর রহমান আল-আজহারী।

প্রধান অতিথি ছিলেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট শাইখ সাইফুল আজম বাবর আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং ১ম সচিব মো. জাকির হোসাইন।

প্রধান আলোচক ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত আলেম ড. আবদেল ফাত্তাহ আল-আওয়ারি ও প্রফেসর ড. সুবহি আবদেল ফাত্তাহ রাবি।

হিফজুল হাদিস প্রতিযোগিতায় সেরা যারা

অনুষ্ঠানে শিশু ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন সাইফুল ইসলাম।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মইনউদ্দিন ও ওবায়দুল্লাহ খান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশে দূতাবাস

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, মিশরে অধ্যয়নরত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ দূতাবাস।

শিক্ষার্থীদের কল্যাণ ও প্রয়োজনের বিষয়গুলো দূতাবাস গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, তাদের যেকোনো সমস্যা ও সংকটে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় সুনাম অর্জন করে আসছেন উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা বাংলাদেশের মর্যাদা ও সুনাম আরও উজ্জ্বল করবেন।

#বাংলাদেশি_শিক্ষার্থী #আলআজহার #মিশরে_মাওলিদ

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের মাওলিদ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত