সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে জাতীয়তাবাদী ছাত্রদল একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটি-তে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও জামালপুর মেডিকেল কলেজ-এ আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও জামালপুর মহানগর-এ পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা মহানগর-এ আংশিক কমিটি দেওয়া হয়েছে।
জেলার মধ্যে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ-এ আংশিক কমিটি এবং ঢাকা কলেজ-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কমিটির মাধ্যমে সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নেতৃত্ব শক্তিশালী হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬