ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে মেটা। এখন থেকে ফিড পোস্ট বা ক্যারোসেল পোস্ট প্রকাশের পরও সেখানে থাকা গানের অডিও পরিবর্তন করা যাবে। এর জন্য পোস্ট মুছে আবার নতুন করে আপলোড করার প্রয়োজন হবে না।
নতুন এই ফিচারের নাম ‘রিপ্লেস অডিও’। কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর হবে। কারণ পুরোনো পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার ও রিচ ঠিক রেখেই নতুন গান যুক্ত করা যাবে।
এর আগে কোনো পোস্টের গান পরিবর্তন করতে চাইলে পুরো পোস্ট ডিলিট করে নতুন করে আপলোড করতে হতো। এতে হারিয়ে যেত আগের এনগেজমেন্ট ও পোস্টের পারফরম্যান্স।
নতুন আপডেটের মাধ্যমে এখন শুধু অডিও পরিবর্তন করা যাবে, পোস্টের বাকি সব তথ্য আগের মতোই থাকবে।
ফিচারটি চালু থাকলে সহজ কয়েকটি ধাপে অডিও পরিবর্তন করা যাবে—
এরপর পোস্টটি নতুন অডিওসহ দেখা যাবে, তবে আগের লাইক, কমেন্ট, শেয়ার ও রিচ অক্ষত থাকবে।
ইনস্টাগ্রামে ট্রেন্ডিং গান দ্রুত পরিবর্তন হয়। পুরোনো জনপ্রিয় পোস্টে নতুন ট্রেন্ডের গান যোগ করার সুযোগ থাকায় এখন কনটেন্টকে আরও সময়োপযোগী করা সহজ হবে।
এছাড়া ভুল গান নির্বাচন করা হলে বা কোনো গান লাইসেন্স সমস্যায় সরিয়ে নেওয়া হলে সেটিও সহজে পরিবর্তন করা যাবে।
সবচেয়ে বেশি সুবিধা পাবেন কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তারা পুরোনো পোস্টের জনপ্রিয়তা ধরে রেখেই নতুন মিউজিক ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম আরও কয়েকটি আপডেট এনেছে। এর মধ্যে রয়েছে প্রোফাইল গ্রিড সাজানোর সুবিধা এবং ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবিতে আলাদা ক্যাপশন যোগ করার সুযোগ।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬